মার্চ ১২, ২০২৬
0000

Loading

আন্তনী দ্রং, প্রধান সংবাদদাতা, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।

কারিতাস বাংলাদেশ ধোবাউড়া উপজেলায় “Formation and Capacity Building for the vulnerable Indigenous Adolescents and Youths in Mymensingh (FIAY)” নামক একটি প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করে। প্রকল্পটি ময়মনসিংহ বিভাগের চারটি উপজেলা- দুর্গাপুর, কলমাকান্দা, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ২:০০ ঘটিকায় কারিতাস ধোবাউড়া হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা, সমবায় অধিদপ্তর, জনাব সৈয়দ কামরুল হুদা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,  ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মি: প্রিন্স সাংমা, সহকরী পাল-পুরোহিত, ভালুকাপাড়া ধর্মপল্লী, রেভা: ফা: ইউজিন নকরেক, প্রধান শিক্ষক, ভালুকাপাড়া উচ্চ বিদ্যালয় মি: ক্লেমেন্ট চিসিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চল কো-অর্ডিনেটর (ইটি ও এলআর), আলোক কোর-২, মি: বাধন চিরান, প্রকল্প কর্মকর্তা, (FIAY) প্রকল্প‌, মি: নিশান রেমা, ফোকাল পার্শন ডিআরআর প্রকল্প, ধোবাউড়া মি: লেমন মানখিন, এবং বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রকল্পের অংশীদারীগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।

অবহিতকরণ সভায়- মি: নিশান রেমা, প্রকল্প কর্মকর্তা (FIAY) প্রকল্প, প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম এবং সময়সীমা সম্পর্কে বিভিন্ন অংশদারীদের (Stakeholders) সাথে আলোচনা করেন। প্রকল্পের মূল উদ্দেশ্য: ময়মনসিংহ এলাকার সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া আদিবাসী কিশোর -কিশোরী এবং যুবক-যুবতীদের আত্ন-মর্যাদা ও  জীবন-যাত্রার মান উন্নয়ন। প্রকল্প প্রত্যাশা করে যে- এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল থেকে ঝরে-পড়ার হার হ্রাস পাবে, ৮৫% জন তাদের পড়াশোনা সমাপ্ত করতে সক্ষম হবে, ৭৫% জনের শিক্ষার মান বৃদ্ধি পাবে,  ৮০% পিতামাতাগণের মধ্যেও  দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ৪০% জন শিক্ষার্থী আত্ন-নির্ভরশীল হবে এবং কর্মসংস্থানের সহযোগিতা পাবে, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতিগণ আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম হবে। এছাড়াও বৃক্ষ রোপন ও পরিচর্যা কার্যক্রমে  যুবক-যুবতীগণ অংশগ্রহণ করবে। এর ফলে অত্র এলাকার আদিবাসী ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতীদের আত্ন-মর্যাদা ও  জীবন-যাত্রার মান বৃদ্ধি পাবে।

প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও সুবিধাভোগীদের সম্পৃক্ততা বাড়াতে উপস্থিত অংশগ্রহণকারীগণ উন্মুক্ত আলোচনায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকিরীগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য হতে কিছু প্রশ্ন করা হলে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মি: প্রিন্স সাংমা, সহকরী পাল-পুরোহিত, ভালুকাপাড়া ধর্মপল্লী, রেভা: ফা: ইউজিন নকরেক, প্রধান শিক্ষক, ভালুকাপাড়া উচ্চ বিদ্যালয় মি: ক্লেমেন্ট চিসিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চল কো-অর্ডিনেটর (ইটি ও এলআর), আলোক কোর-২, মি: বাধন চিরান প্রমূখ।

বক্তাগণ আদিবাসীদের বিভিন্ন চেলেঞ্জ  এবং সেগুলো মোকাবিলার বিভিন্ন কৌশল ও উপায় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে পরামর্শ প্রদান করেন। এছাড়াও উন্মুক্ত আলোচনায় প্রকল্পটি যাতে টেকসই হয় সে ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »